News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update)টাকারজলায় বিজেপির যোগদান সভা ঘিরে উত্তেজনা, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় সম্পন্ন সভা
Image

(Update)টাকারজলায় বিজেপির যোগদান সভা ঘিরে উত্তেজনা, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় সম্পন্ন সভা

আগরতলা, ১ মার্চ: বিজেপির যোগদান সভাকে ঘিরে টাকারজলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দুপুর থেকেই। বিজেপির নির্ধারিত যোগদান কর্মসূচির আগেই এলাকাজুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।

প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য-র আগমনের আগেই সভাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ। সভা বানচালের চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। অভিযোগের তীর শরিক দলের দিকেই তুলেছিল বিজেপি নেতৃত্ব। পরিস্থিতির অবনতি রোধে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে কড়া নিরাপত্তার মধ্যে এদিনের যোগদান সভা সম্পন্ন হয় এলাকায়। ১৮ টাকারজলা ও জম্পুইজলা কেন্দ্রে লামপ্রাই বাজারে এদিনের এই যোগদান সভা অনুষ্টিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্জী, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিপ্লব চক্রবর্তী সিপাহীজলা ডিস্ট্রিক সভাপতি টাকারজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মা। এদিন  ২৫ পরিবারের ৯০ জন ভোটার তিপরা মথা ছেড়ে বিজেপি যোগদান করেছেন।

সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এদিন ৯ ভোটার ছাড়াও আরো ভোটার বিজেপি দলে যোগদান করার কথা ছিল। কিন্তু বিজেপির সভা করার কথা জেনে দুষ্কৃতিকারীরা গতকাল রাত থেকেই সভা বানচাল করার চেষ্টা করছে। তাই বেশ কিছু জনজাতি অংশের জনগণ এদিনের সভায় যোগদান করতে পারেননি। তিনি আরো বলেন, বিজেপির আদর্শ অনুপ্রাণিত হয়ে জনজাতিরা বিজেপিতে যোগদান করছেন। বিজেপি জনগণকে নিয়ে রাজনীতি করে না, জনগণের উন্নয়নে বিজেপি কাজ করে। তীপরা মথা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এডিসি এলাকায় তার কিছুই করতে পারেনি। তাই তাদের উপর থেকে আস্থা হারিয়েছে জনগণ। বিকল্প হিসেবে বিজেপিকেই বেছে নিচ্ছে জনজাতি অংশের জনগণ, এমনটাই দাবি সাংসদ রাজিব ভট্টাচার্যের।
———-

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top