News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেকমাছড়ায় মরণফাঁদে পরিণত লোহার ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী
Image

কেকমাছড়ায় মরণফাঁদে পরিণত লোহার ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ১ মার্চ: আমবাসা মহকুমার কেকমাছড়া পঞ্চায়েতের অন্তর্গত একটি লোহার ব্রিজ দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও অযত্নের শিকার হয়ে বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির একাধিক অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এলাকাবাসীর যাতায়াতে নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রিজটির রক্ষণাবেক্ষণের অভাব থাকায় ধীরে ধীরে এর বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি ব্রিজের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে যাওয়ায় বাইক ও অটো চলাচল প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এমনকি পায়ে হেঁটে পারাপার করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই ব্রিজটি কেকমাছড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামকে মূল সড়কের সঙ্গে সংযুক্ত করে। ফলে প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এই পথ ব্যবহার করেন। ব্রিজের বেহাল অবস্থার কারণে জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে এই লোহার ব্রিজটি মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top