News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১০ ম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১০ ম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ১ মার্চ: ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১০ম রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমিতির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ডঃ বি. আর. আম্বেদকর ভবন প্রাঙ্গণে। শিবিরে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বরিষ্ঠ বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, আসন্ন রাজ্য সম্মেলনকে ঘিরে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক বার্তা পৌঁছে দিতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবী এদিন স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, রক্তদান শুধু মানবসেবাই নয়, এটি সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে। তাঁর কথায়, রক্তকে যেমন ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিভাজন করা যায় না, তেমনি সমাজকেও এভাবে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিচালিত ভারতীয় জনতা পার্টি সরকার ধর্ম ও বর্ণের রাজনীতি করে দেশকে বিভাজনের পথে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রক্তদান শিবিরকে কেন্দ্র করে সমগ্র কর্মসূচি ঘিরে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় সমর্থক ও স্বেচ্ছাসেবীদের মধ্যে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সম্মেলন সফল করতে আগামী দিনগুলোতে আরও বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top