News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মদ্যপানের আসরে ভাগ্নের হাতে খুন মামা, চাঞ্চল্য
Image

মদ্যপানের আসরে ভাগ্নের হাতে খুন মামা, চাঞ্চল্য

কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারী: ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহর থানার অন্তর্গত চিনিবাগান ৫ নম্বর ওয়ার্ড এলাকায় মদ্যপানের আসর ঘিরে এক মর্মান্তিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নেশার ঘোরে ভাগ্নের হাতে প্রাণ হারালেন মামা বিন্দু দেববর্মা (৬২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে নিজেদের বাড়িতেই বসেছিল মদ্যপানের আসর। নেশা বাড়তে থাকলে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মামা-ভাগ্নের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে ভাগ্নে সঞ্জিত দেববর্মা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ মামার ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি মারধর এবং বুকে সজোরে লাথির আঘাতে গুরুতর জখম হন বিন্দু দেববর্মা।

রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত প্রথমে বিষয়টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। বর্তমানে অভিযুক্ত পলাতক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। এক রাতের নেশা ও মুহূর্তের উন্মত্ততা যে একটি পরিবারকে চিরদিনের জন্য ভেঙে দিতে পারে, চিনিবাগানের এই ঘটনাই তার নির্মম প্রমাণ বলে মত স্থানীয়দের।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top