News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি প্রকল্প যতো জানবেন জনগণের দরবারে তার সুফল নিতে পারবেন, জনপ্রতিনিধিদের পরামর্শ রাজ্যসভার ভাইস চেয়ারম্যানের
Image

সরকারি প্রকল্প যতো জানবেন জনগণের দরবারে তার সুফল নিতে পারবেন, জনপ্রতিনিধিদের পরামর্শ রাজ্যসভার ভাইস চেয়ারম্যানের

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : জবাবদিহিতা এড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই, আঞ্চলিক সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং আইন প্রণেতা কৌশলের উপর ভিত্তি করে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে। আজ সকল শ্রেণীর জনগণের প্রতি জনপ্রতিনিধির দায়িত্ব এবং জবাবদিহিতা শীর্ষক সেমিনার ও কর্মশালায় এ-কথা বলেন রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাঁর পরামর্শ, সরকারি প্রকল্পের বিষয়ে যতো জানবেন জনগণের দরবারে তার সুফল নিতে পারবেন।

এদিন তিনি বলেন, আজকের এই আয়োজন গণতন্ত্র এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সরকারি প্রকল্পের বিষয়ে যতো জানবেন জনগণের দরবারে তার সুফল পৌছে দিতে পারবেন। তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের অধীন উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য জোন থ্রি-তে রয়েছে। তাঁর বক্তব্য, আঞ্চলিক সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং আইন প্রণেতা কৌশলের উপর ভিত্তি করে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে। কারণ, জনপ্রতিনিধিদের প্রগতি তৃণমূল স্তর পর্যন্ত পৌছে দিতে হবে। তাঁর সাফ কথা, জনগণের সার্বিক কল্যাণে সমস্ত দায়িত্ব জনপ্রতিনিধিদের এগিয়ে নিয়ে যেতে হবে।

তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলে ২০১৪ সালের পর বিকাশে যুগান্তকারি পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতির নিরিখে সকলে একমত হয়ে কাজ করলে তবেই আর্থিক সমৃদ্ধি সম্ভব হবে। তাঁর কথায়, বিকশিত ভারতের পথ পার্বতী ত্রিপুরা দিয়েই গেছে। এদিন তিনি এই সম্মেলনের সাফল্য কামনা করেছেন।

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top