News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ উত্তর জেলার বাঘন পঞ্চায়েতে
Image

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ উত্তর জেলার বাঘন পঞ্চায়েতে

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি:  পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ  করল এলাকাবাসীরা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। যদিও দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা এলাকার প্রেমতলা থেকে কুর্তি যাওয়ার মূল বিকল্প জাতীয় সড়কের উপর বাঘন গ্রাম পঞ্চায়েতের সামনে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিনের পানীয় জলের সংকটে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকাল প্রায় আটটা থেকে স্থানীয় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে প্রায় ১০ থেকে ১২টি পরিবারের বসবাস হলেও গত কয়েক মাস ধরে তীব্র পানীয় জলের সংকট চলছে। অভিযোগ, বিষয়টি একাধিকবার কদমতলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও নির্বাচিত জনপ্রতিনিধিদের জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই বাসিন্দারা পথ অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করেন।

অবরোধের জেরে ব্যস্ততম সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন এবং কয়েক ঘণ্টা যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এসআই সঞ্জীব মালাকার পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতেই অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন, পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট বার্তা, আশ্বাস বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে তাঁরা বাধ্য হবেন। পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের সমস্যায় ক্ষোভ ক্রমেই বাড়ছে, যা প্রশাসনের জন্য বড় সতর্কবার্তা বলেই মনে করছেন এলাকাবাসী।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top