News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গায় ১৬ চাকার গাড়ি থেকে ক্রেন উল্টে জাতীয় সড়ক অবরুদ্ধ
Image

লেফুঙ্গায় ১৬ চাকার গাড়ি থেকে ক্রেন উল্টে জাতীয় সড়ক অবরুদ্ধ

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী : লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া চৌমুনীতে একটি ১৬ চাকার ট্রাকে করে ক্রেন এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় ট্রাকের উপর থেকে ক্রেনটি উল্টে গিয়ে রাস্তার উপর পড়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারান।

দুর্ঘটনার জেরে আগরতলা–খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। রাস্তার মাঝখানে ক্রেন পড়ে থাকায় দুই দিকেই যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

খবর পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে উদ্ধারকারী যন্ত্রের সাহায্যে ক্রেনটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top