News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অমরপুর-এ হামলার অভিযোগ, ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে সরব তিপরা মথা
Image

অমরপুর-এ হামলার অভিযোগ, ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে সরব তিপরা মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: অমরপুরের ডালাক বাজার এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিপরা মথার এক নেতা বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন। এ ঘটনায় অভিষেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত নেতা দেলোয়ার হোসেন, যিনি তিপরা মথার সঙ্গে যুক্ত এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত, অভিযোগ করেন যে ডালাক বাজার এলাকায় তাঁকে ঘিরে ধরে শারীরিকভাবে আক্রমণ করা হয়। ঘটনার খবর পেয়ে তিপরা মথার অন্যান্য নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিপরা মথার পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সূত্রের খবর। তবে অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top