News Flash

  • Home
  • দিনের খবর
  • ওড়িশায় খনি দফতরের আধিকারিকের বাড়ি থেকে ৪ কোটিরও বেশি নগদ উদ্ধার
Image

ওড়িশায় খনি দফতরের আধিকারিকের বাড়ি থেকে ৪ কোটিরও বেশি নগদ উদ্ধার

ভুবনেশ্বর, ২৫ ফেব্রুয়ারি (আইএএনএস): ওড়িশা ভিজিল্যান্স দফতরের ইতিহাসে সর্বাধিক নগদ উদ্ধারের ঘটনা সামনে এল। বুধবার ভুবনেশ্বরে খনি দফতরের উপ-পরিচালক (কটক সার্কেল) দেবব্রত মহান্তির ফ্ল্যাট থেকে ৪ কোটিরও বেশি নগদ উদ্ধার করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

অভিযুক্ত দেবব্রত মহান্তিকে মঙ্গলবার রাতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযোগ, এক লাইসেন্সপ্রাপ্ত কয়লা ব্যবসায়ীর ডিপো নির্বিঘ্নে চালানো ও কয়লা পরিবহনের অনুমতি দেওয়ার জন্য তিনি এই ঘুষ নেন।

গ্রেফতারের পর ওড়িশা ভিজিল্যান্স বিভাগ একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালায়। ভুবনেশ্বরের পাটিয়ার শ্রী বিহার এলাকায় তাঁর আবাসিক ফ্ল্যাট, ভদ্রকের মাথাসাহিতে পৈতৃক বাড়ি এবং কটকে তাঁর দফতর কক্ষে তল্লাশি হয়। উদ্দেশ্য ছিল অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি (ডিএ) সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা।

তল্লাশির সময় ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে ট্রলি ব্যাগ ও আলমারিতে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কোটিরও বেশি নগদ উদ্ধার হয়। সঠিক পরিমাণ নির্ধারণে টাকার গণনা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া তাঁর দফতরের ড্রয়ার ও ব্যক্তিগত হেফাজত থেকে ১.২০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে।

নগদের পাশাপাশি ভুবনেশ্বরের পাহালা এলাকায় প্রায় ২,৪০০ বর্গফুটের একটি দোতলা বাড়ির সন্ধান মিলেছে। এছাড়া প্রায় ১৩০ গ্রাম সোনার অলঙ্কারও উদ্ধার হয়েছে।

এই ঘটনায় ওড়িশা ভিজিল্যান্স পুলিশ স্টেশন-এ দুর্নীতি প্রতিরোধ (সংশোধনী) আইন, ২০১৮-এর ৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার বিধানসভায় জানিয়েছিলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঘুষ গ্রহণ, সরকারি তহবিলে আর্থিক অনিয়ম ও অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির অভিযোগে মোট ৪১৬টি মামলা রুজু করেছে ভিজিল্যান্স দফতর।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top