News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত এলাকা থেকে নির্মাণ সংস্থার দুই আধিকারিক অপহরণ, গভীররাতে উদ্ধার
Image

সীমান্ত এলাকা থেকে নির্মাণ সংস্থার দুই আধিকারিক অপহরণ, গভীররাতে উদ্ধার

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: শিলাছড়ি সীমান্ত এলাকা থেকে অপহৃত নির্মাণ সংস্থার দুই আধিকারিককে অবশেষে রবিবার গভীররাতে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শিলাছড়ি থানাধীন দেবতামুড়া এলাকায় ওএনজিসি-র ট্রেনিং সেন্টার থেকে চিফ ইঞ্জিনিয়ার বি সি যোশী এবং টিম মেম্বার অমিত কুমারকে অপহরণ করা হয়। করবুক মহকুমা পুলিশ আধিকারিক জানান, দুষ্কৃতিকারীরা একটি পিকআপ গাড়ি ও একটি কমান্ডো গাড়ি নিয়ে ট্রেনিং সেন্টারে এসে তাঁদের তুলে নিয়ে যায়।

ঘটনার পরই ওএনজিসি-র অন্যান্য কর্মীরা বিষয়টি শিলাছড়ি থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি শান্তিরবাজার, বাইখোড়া, অমরপুর, যতনবাড়ি, বিলোনিয়া ও গন্ডাছড়া সহ বিভিন্ন থানাকে সতর্ক করে নাকা পয়েন্টগুলোতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশি তৎপরতার জেরে রাত প্রায় একটা নাগাদ বাইখোড়া বাজার সংলগ্ন একটি নাকা পয়েন্টে সন্দেহজনক দুটি গাড়ি আসতে দেখা যায়। দূর থেকে পুলিশকে দেখতে পেয়ে দুষ্কৃতিকারীরা চিফ ইঞ্জিনিয়ার ও টিম মেম্বারকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।এই ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top