News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক তহবিলের উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ, নবগ্রামে উত্তেজনা
Image

বিধায়ক তহবিলের উন্নয়নমূলক কাজে বাধার অভিযোগ, নবগ্রামে উত্তেজনা

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: পশ্চিম ত্রিপুরার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক তহবিলের অর্থে স্ট্রিট লাইট বসানোর কাজকে কেন্দ্র করে বিতর্ক ও উত্তেজনা ছড়িয়েছে। উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর রবিবার এলাকায় পরিদর্শনে যান বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার চিন্তাহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে অবস্থিত জনবহুল এলাকায় বিধায়ক তহবিল থেকে দুটি ট্রিট লাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদার সংস্থার কর্মীরা কাজ শুরু করলে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। একটি লাইট বসানোর কাজ সম্পন্ন হয়। কিন্তু দ্বিতীয় লাইট বসানোর সময় কিছু ব্যক্তি সেখানে এসে কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাসের নেতৃত্বে উৎপল দাস, করণ ভট্টাচার্য ও তাপস চৌধুরী কাজ বন্ধ করতে বলেন। তাদের দাবি ছিল, সংশ্লিষ্ট এলাকায় কোনও কাজ করতে হলে আগে তাদের অনুমোদন নিতে হবে। অভিযোগ আরও, ইতিমধ্যে বসানো একটি লাইট খুলে ফেলতে বাধ্য করা হয় ঠিকাদার সংস্থাকে। ভবিষ্যতে ওই এলাকায় বিধায়ক তহবিলের কোনও কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রবিবার ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক নয়ন সরকার এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, রাতে এলাকা অন্ধকারে ডুবে থাকে। ট্রিট লাইট বসানো হলে সাধারণ মানুষ, বিশেষ করে পথচলতি মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হতো।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, উন্নয়নমূলক কাজে যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তরের কাছেও লিখিতভাবে জানানো হবে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top