News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাই, ক্রেতা সেজে দোকান মালিকের সোনার চেইন লুট, রামনগরে চাঞ্চল্য
Image

দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাই, ক্রেতা সেজে দোকান মালিকের সোনার চেইন লুট, রামনগরে চাঞ্চল্য

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: শহরের বুকে দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ক্রেতা সেজে এক দোকানে ঢুকে মালিকের গলায় থাকা সোনার চেইন ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনা ঘটে রামনগর ৬ নম্বর রোড-এর ২ নম্বর ক্রসিং এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি যুবক একটি মোটরবাইক নিয়ে এলাকায় আসে। তাদের মধ্যে একজন বাইকে অপেক্ষা করছিল, অপর যুবকটি দোকানে ঢুকে সাধারণ ক্রেতার মতো আচরণ করে। কিছু সামগ্রী দেখার ও কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে সে। সুযোগ বুঝে আচমকাই মালিকের গলায় থাকা সোনার চেইন টেনে নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যায়। বাইরে আগে থেকেই প্রস্তুত থাকা সঙ্গীর বাইকে চেপে মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পুরো দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ফুটেজে দেখা যায়, পরিকল্পিতভাবেই এই ছিনতাই সংঘটিত হয়েছে। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা শুরু করেছে। দিনদুপুরে ব্যস্ত এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং শহরে টহলদারি বাড়াতে হবে।

Releated Posts

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top