News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত একাধিক, চাঞ্চল্য
Image

দূর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত একাধিক, চাঞ্চল্য

বিশালগড়, ২১ ফেব্রুয়ারী: বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় একাধিক যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে আগরতলার দিক থেকে বিশালগড়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল একটি যাত্রীবাহী বাস। ওই সময় জাঙ্গালিয়া ইলেকট্রিক অফিসের কাছে আসতেই একটি অটোর সাথে সংঘর্ষ হয়। তাতে অল্পবিস্তর আহত হয়েছেন একাধিক যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।L

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top