News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইন্দো-বাংলা মৈত্রী বাস পরিষেবা পুণরায় চালু হচ্ছে ২৪শে ফেব্রুয়ারি
Image

ইন্দো-বাংলা মৈত্রী বাস পরিষেবা পুণরায় চালু হচ্ছে ২৪শে ফেব্রুয়ারি

আগরতলা, ২০ ফেব্রুয়ারি : সত্যিই বদলেছে বাংলাদেশ। গণঅভ্যুত্থান পরবর্তী পড়শী দেশে এখন বিএনপি-র নেতৃত্বে স্থায়ী এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতেই আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা পুনরায় শুরু হচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ফের আগরতলা থেকে বাসে চড়ে কলকাতা যেতে পারবেন রাজ্যবাসী। গণঅভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির কারণে ওই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশের সাথে বরাবরই আত্মিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ত্রিপুরা সহ ভারতের। কিন্তু গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকারের কর্তৃত্বে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে উষ্ণতা বেড়েছিল। ক্রমাগত ভারত বিরোধী অবস্থানে বাংলাদেশের সাথে তিক্ততা বেড়েই চলেছিল। স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে পরিষেবার আদান-প্রদানেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অস্থির পরিস্থিতির কারণে আগরতলা থেকে মৈত্রী বাস পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি স্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছে। সেই সুবাদে ভারতের সাথেও সম্পর্ক সুদৃঢ় করার প্রয়াস শুরু হয়ে গেছে। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের (টিআরটিসি) ভাইস চেয়ারম্যান সমর রায় জানিয়েছেন, দীর্ঘদিন বাদে আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা পুণরায় শুরু হচ্ছে। সেই লক্ষ্যে আজ পরীক্ষামূলক অভিযান হয়েছে। পরিষেবা শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। তাতে নিশ্চিত, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে পুণরায় আগরতলা থেকে ওই বাস পরিষেবা শুরু হবে।

তিনি জানান, প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার আগরতলা থেকে মৈত্রী বাস কলকাতার উদ্দেশ্যে যাবে। তেমনি, সোম, বুধ এবং শনিবার কলকাতা থেকে ওই বাস আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেবে। তাঁর কথায়, দীর্ঘদিন বাদে পুণরায় ওই বাস পরিষেবা শুরু হওয়ায় দুই দেশের যাত্রীদের যাতায়াতে ভীষণ সুবিধা হবে।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top