News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় উবের বাইক পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, ‘বাইক সেভার সার্ভিস’ বাতিলের দাবিতে বিক্ষোভ
Image

আগরতলায় উবের বাইক পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, ‘বাইক সেভার সার্ভিস’ বাতিলের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: ‘বাইক সেভার’ সার্ভিস সম্পূর্ণভাবে বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হবে—এই ঘোষণা করলেন আগরতলা শহরের উবের বাইকাররা। বুধবার থেকে উবের বাইক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার আগরতলা শহরের হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় প্রায় ২০০-রও বেশি উবের বাইকার একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা একাধিক অভিযোগ তুলে ধরেন।

উবের বাইকারদের দাবি, স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন শহরের বহু রাস্তাঘাট বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও তারা নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু বিকে রোডের বনমালীপুরস্থিত উবের অফিস থেকে কোনওরকম প্রয়োজনীয় সহযোগিতা বা সহানুভূতি পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

প্রতিবাদকারীদের বক্তব্য, ‘বাইক সেভার’ সার্ভিস চালু হওয়ার পর থেকেই তাদের আয় ব্যাপকভাবে কমে গেছে। এই পরিষেবার কারণে ভাড়ার পরিমাণ কমে যাওয়ায় চালকদের উপার্জনে বড় ধাক্কা লেগেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও সংশ্লিষ্ট আধিকারিকরা কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন তারা।

এছাড়াও তাদের দাবি, পার্শ্ববর্তী রাজ্যগুলির তুলনায় ত্রিপুরায় উবের চালকেরা অনেক কম পারিশ্রমিক পান। জ্বালানির দাম বৃদ্ধি, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ ও অন্যান্য ব্যয়ভার বহন করতে গিয়ে তারা আর্থিকভাবে চাপে পড়ছেন। এই পরিস্থিতিতে ‘বাইক সেভার’ সার্ভিস সম্পূর্ণভাবে বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন উবের বাইকাররা।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top