News Flash

  • Home
  • প্রধান খবর
  • দূষিত জলে মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল এমপি বিধানসভা, জরুরি আলোচনার দাবি কংগ্রেসের
Image

দূষিত জলে মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল এমপি বিধানসভা, জরুরি আলোচনার দাবি কংগ্রেসের

ভোপাল, ১৭ ফেব্রুয়ারি: ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় দূষিত জল পান করে একাধিক মৃত্যুর ঘটনাকে ঘিরে মঙ্গলবার মধ্যপ্রদেশ বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখাল কংগ্রেস বিধায়করা। অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলনেতা উমং সিংহারের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি হয়।

কংগ্রেস বিধায়করা বিধানসভা চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রতীকী অবস্থান-বিক্ষোভে অংশ নেন। তাঁদের হাতে ছিল ঘোলা জলে ভরা বোতল ও বিভিন্ন প্ল্যাকার্ড। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে মৃতদের ন্যায়বিচার এবং নগরোন্নয়ন ও আবাসনমন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়-র অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন তাঁরা।

বিরোধী দলনেতা উমং সিংহার বলেন, “ভাগীরথপুরায় দূষিত জল পান করে মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। সরকার এই ঘটনায় দায় এড়াতে চাইছে।” তিনি নৈতিক দায় স্বীকার করে মন্ত্রী বিজয়বর্গীয়র পদত্যাগ এবং দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সিংহার আরও বলেন, “রাজ্যপালের ভাষণে বিশুদ্ধ পানীয় জলের দাবি করা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। আমরা জনস্বার্থে এই বিষয়টি উত্থাপন করেছি। সরকার জানাক, বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় আনা হবে কি না। কংগ্রেস চায়, বিধানসভায় পূর্ণাঙ্গ আলোচনা হোক।”

এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জগদীশ দেবদা চলতি অর্থবর্ষের তৃতীয় সম্পূরক বাজেট পেশ করার কথা রয়েছে। প্রস্তাবিত বরাদ্দ প্রায় ২০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টও পেশ করা হবে।

সোমবার কংগ্রেস রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলে।

বিরোধীদের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, সরকার বিধানসভায় উত্থাপিত প্রতিটি বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। তিনি বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধীদের সহযোগিতাও কামনা করেন।

এদিকে কংগ্রেস জানিয়েছে, চলতি বাজেট অধিবেশনে উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা, নগরোন্নয়নমন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় এবং তফসিলি কল্যাণমন্ত্রী বিজয় শাহ-র উপস্থিতির বিরোধিতা করবে তারা।

দূষিত জলকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরে সরগরম মধ্যপ্রদেশের রাজনীতি।

Releated Posts

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, এ বছরেই ৩৫টি ঘটনায় প্রাণহানি ৩১ জনের

শ্রীনগর, ৪ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের গ্রীষ্ম জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে দীর্ঘদিন দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। কারণ,…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top