News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অমরপুর-তেলিয়ামুড়া সড়কের পাশে কৃষিজমিতে জলাবদ্ধতা, ক্ষতিপূরণ সহ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ
Image

অমরপুর-তেলিয়ামুড়া সড়কের পাশে কৃষিজমিতে জলাবদ্ধতা, ক্ষতিপূরণ সহ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: অমরপুর-তেলিয়ামুড়া যাবার মূল সড়কে নবনির্মিত ব্রিজের নিকাশি ব্যবস্থার অভাবে বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলের নিচে তলিয়ে রয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও স্থায়ী সমাধান না মেলায় আজ বামপুর এলাকায় রাস্তা অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা।

অবরোধকারীদের অভিযোগ, প্রায় ২০ দিন ধরে এলাকার প্রায় ১০০ কানি কৃষিজমি জলমগ্ন অবস্থায় রয়েছে। সম্প্রতি নির্মিত ব্রিজে যথাযথ ড্রেনেজ বা নিকাশি ব্যবস্থার অভাবে জল সরাসরি কৃষিজমিতে জমা হয়ে থাকছে। ফলে চাষের জমিতে লাগানো ফসল নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

ক্ষুব্ধ কৃষকদের দাবি, অবিলম্বে স্থায়ী নিকাশি ব্যবস্থার উদ্যোগ নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে রাস্তা অবরোধের জেরে অমরপুর-তেলিয়ামুড়া সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে ছোট-বড় যাত্রীবাহী গাড়ি রাস্তায় আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

Releated Posts

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top