News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংসদে আগরতলা–গুয়াহাটি হাই-স্পিড ট্রেন চালুর দাবি জানালেন সাংসদ রাজীব
Image

সংসদে আগরতলা–গুয়াহাটি হাই-স্পিড ট্রেন চালুর দাবি জানালেন সাংসদ রাজীব

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি:
ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও সময়োপযোগী করে তুলতে সংসদে আগরতলা–গুয়াহাটি রুটে একটি হাই-স্পিড ট্রেন চালুর দাবি জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

সংসদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে উত্তরপূর্বাঞ্চলকে হীরা মডেল উপহার দিয়েছেন। বর্তমদনে ত্রিপুরা বর্তমানে ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ভারতের অন্যান্য অংশের সাথে ভালোভাবে সংযুক্ত। আগরতলা থেকে কলকাতা, নয়াদিল্লি ও গুয়াহাটির মতো বড় শহরে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেন চলাচল করে।

এদিন তিনি আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে ত্রিপুরার যোগাযোগ আরও মজবুত করতে আধুনিক ও দ্রুতগতির ট্রেন পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমানে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত রেলযাত্রায় দীর্ঘ সময় লাগছে। এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও পর্যটন ক্ষেত্রেও। হাই-স্পিড ট্রেন চালু হলে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে তিনি জানান।

তাই রেলমন্ত্রকের নিকট তিনি আবেদন জানিয়েছেন, এই রুটে দ্রুতগতির ট্রেন পরিষেবা চালু হলে ত্রিপুরার ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, রোগী ও পর্যটকরা সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে রাজ্যে শিল্প-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top