News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশ নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি, প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান
Image

বাংলাদেশ নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি, প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (আইএএনএস) : বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। শুক্রবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট মোট ২১০টি আসনে জয়লাভ করেছে, ফলে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রের বরাত দিয়ে বাংলা দৈনিক যুগান্তর জানিয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকার পরিচালনা করতে যাচ্ছেন। এর মাধ্যমে প্রায় ৩৫ বছর পর আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন আসনের ভোট গণনার পর অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর ঢাকা-১৭ আসনে অনানুষ্ঠানিক ফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এস এম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট। এই তথ্য জানিয়েছে দৈনিক প্রথম আলো।

ঢাকা বিভাগের কমিশনার (রিটার্নিং অফিসার) শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার সকালে ফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনে ডাক ভোটসহ মোট ১২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় এবং ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তারেক রহমান।

এছাড়াও বগুড়া-৬ আসন থেকেও অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। ওই আসনে ১৫০টি কেন্দ্রের ভোটে তিনি পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

নির্বাচনের দিন ভোট দেওয়ার পর তারেক রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনে তাঁর দলের জয়ের বিষয়ে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। ঢাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, এক দশকের বেশি সময় ধরে দেশের মানুষ এই মুহূর্তের অপেক্ষায় ছিল। স্থানীয় সংবাদ সংস্থা ইউএনবি (ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ) এই তথ্য জানিয়েছে।

তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পুত্র। সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ধারাবাহিকতার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এরও পুত্র। খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পৃথক দুই মেয়াদে বাংলাদেশ শাসন করেন। গত বছরের ডিসেম্বর মাসে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তারেক রহমান এবং এখন তিনি দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত বলে দলীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top