News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে ধর্মনগরে স্বাভাবিক জনজীবন
Image

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে ধর্মনগরে স্বাভাবিক জনজীবন

ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি: বামফ্রন্টের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটের তেমন কোনও প্রভাব পড়ল না উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে। আজ সকাল থেকেই শহরের জনজীবন ছিল প্রায় স্বাভাবিক ছন্দে।
শহরের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা যায়। সরকারি ও বেসরকারি অফিসেও উপস্থিতি ছিল স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে বলে জানা যায়।

ধর্মনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল ছিল স্বাভাবিক। অটো, টোটো, বাস সহ অন্যান্য গণপরিবহন নিয়মিত চলাচল করায় সাধারণ মানুষের দৈনন্দিন কাজে তেমন কোনও বিঘ্ন ঘটেনি। বাজারে ক্রেতাদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো।

যদিও ধর্মঘটের সমর্থনে কিছু বিক্ষিপ্ত কর্মসূচির খবর মিলেছে, তবে সামগ্রিকভাবে শহরের স্বাভাবিক জনজীবনে তার প্রভাব পড়েনি। সব মিলিয়ে বলা যায়, ধর্মঘটের ডাক সত্ত্বেও ধর্মনগরে দিনভর পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ ও প্রায় স্বাভাবিক।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top