News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে সিপিআই(এম) পার্টি অফিসে হামলার অভিযোগ, অস্বীকার বিজেপির
Image

বিশালগড়ে সিপিআই(এম) পার্টি অফিসে হামলার অভিযোগ, অস্বীকার বিজেপির

বিশালগড়, ১২ ফেব্রুয়ারি: বনধকে কেন্দ্র করে বিশালগড়ে সিপিআই(এম) পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে খণ্ডন করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদারের অভিযোগ, বনধের বিরোধিতা করতে গিয়ে বিজেপির  কর্মীরা সিপিআইএম পার্টি অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অফিসের পেছনের প্রবেশদ্বার ভাঙার চেষ্টা চালায়।

তাঁর দাবি, এদিন বনধের সমর্থনে একটি সভা করার কথা ছিল। কিন্তু তার আগেই হামলার ঘটনা ঘটে। এমনকি পুলিশের সামনেও হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, সিপিআই(এম)-এর এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি তপন দাস। তাঁর বক্তব্য, বামেদেরই একাংশ এই বনধ সমর্থন করেনি এবং তাদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Releated Posts

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top