News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধ কদমতলায়, ২ ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ কদমতলায়, ২ ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: পানীয় জলের সংকটে উত্তাল কদমতলা, প্রমীলা বাহিনীর রাস্তা অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের আশ্বাসে দু’ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

এক বছর ধরে পানীয় জলের সমস্যার সমাধান নেই  কদমতলা সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। অভিযোগ এলাকায় পানীয় জলের সংযোগ দেওয়া হলেও সেই নল দিয়ে জল প্রায় আসে না বললেই চলে। পাশাপাশি জলে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। ফলে সেই জল পানের অযোগ্য। বার বার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

অবশেষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। দীর্ঘদিনের জল সংকটের প্রতিবাদে সকাল প্রায় ১০টা নাগাদ এলাকার প্রমীলা বাহিনীর সদস্যরা রাস্তা অবরোধে বসেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় পানীয় জলের চরম সমস্যা চলছে। বিষয়টি একাধিকবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। এমনকি জল সরবরাহের দায়িত্বে থাকা পাম্প অপারেটরকেও বারবার জানানো হলেও তিনি বিভিন্ন অজুহাতে সমস্যাটি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ গ্রামবাসীদের।

উপায় না পেয়ে এদিন কদমতলা থেকে সরলা যাওয়ার প্রধান সড়কে কলসি ও বালতি হাতে নিয়ে রাস্তা অবরোধে শামিল হন গ্রামের বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। অভিযোগ, অবরোধ চলাকালীন সময়ে কোনও জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি।
পরবর্তীতে খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পরই গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করেন।

যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা।

Releated Posts

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top