News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘সি-গ্রেড সিনেমার থেকেও খারাপ’: পাকিস্তান-যোগের অভিযোগে মুখ্যমন্ত্রী শর্মাকে তীব্র আক্রমণ গৌরব গগৈর
Image

‘সি-গ্রেড সিনেমার থেকেও খারাপ’: পাকিস্তান-যোগের অভিযোগে মুখ্যমন্ত্রী শর্মাকে তীব্র আক্রমণ গৌরব গগৈর

গুয়াহাটি, ৮ ফেব্রুয়ারি : পাকিস্তান-যোগ সংক্রান্ত অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাংবাদিক বৈঠকের তীব্র সমালোচনা করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভা সাংসদ গৌরব গগৈ। রবিবার তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে “সি-গ্রেড সিনেমার থেকেও খারাপ” বলে কটাক্ষ করেন।

এদিন মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেন, পাকিস্তানি নাগরিক আলি তৌকির শেখ এবং এলিজাবেথ গগৈ যিনি লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈর স্ত্রী সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজন বর্তমান সাংসদের নাম এই বিষয়ে জড়িয়ে পড়ায় বিষয়টি আর সাধারণ তদন্তের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি বলেন, এগুলি অত্যন্ত গুরুতর অভিযোগ। যখন একজন বর্তমান সাংসদ, যিনি সংসদে কংগ্রেস দলের উপনেতাও, কোনওভাবে পাকিস্তানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওঠে, তখন বিষয়টি স্বাভাবিকভাবেই আরও গুরুত্ব পায়।

এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে গৌরব গগৈ সামাজিক মাধ্যম এক্স -এ মুখ খুলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কড়া ভাষায় আক্রমণ করেন। গগৈ লেখেন, দিল্লি ও অসমের সেই সাংবাদিকদের জন্য আমার দুঃখ হচ্ছে, যাঁদের শতাব্দীর সবচেয়ে ফ্লপ সাংবাদিক বৈঠক সহ্য করতে হয়েছে। এটি সি-গ্রেড সিনেমার থেকেও খারাপ। তথাকথিত রাজনৈতিকভাবে ধুরন্ধর মুখ্যমন্ত্রীর তরফে এটি ছিল সবচেয়ে অর্থহীন ও ভুয়ো বক্তব্যের সমাহার।

তিনি আরও দাবি করেন, এই ‘সুপার ফ্লপ’ সাংবাদিক বৈঠকের সম্পূর্ণ বিপরীতে আমাদের ‘জোময় পরিবর্তন যাত্রা’ সুপারহিট হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের দখলে থাকা ১২ হাজার বিঘা জমির বিষয়টি সামনে আনা হয়েছে। গগৈর এই তীব্র প্রতিক্রিয়ার পর অসমের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, বিশেষত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই অভিযোগ-পাল্টা অভিযোগ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Releated Posts

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top