News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেট জনমুখী ও উন্নয়নমূলক : মন্ত্রী সান্ত্বনা চাকমা
Image

২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেট জনমুখী ও উন্নয়নমূলক : মন্ত্রী সান্ত্বনা চাকমা

আগরতলা, ৬ ফেব্রুয়ারী: ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে জনমুখী ও উন্নয়নমূলক বাজেট। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্ত্বনা চাকমা বাজেটের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, এই বাজেট সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে নারী শক্তির ক্ষমতায়ন, যুব সমাজের কর্মসংস্থান এবং কৃষকদের কল্যাণে এই বাজেট কার্যকর ভূমিকা পালন করবে। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এই বাজেট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিনের সম্মেলনে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, কনভেনর জয়জিৎ শর্মা সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা বলেন, বাজেটে পরিকাঠামো উন্নয়নে যে বিপুল বরাদ্দ রাখা হয়েছে, তার ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

নেতৃত্বের পক্ষ থেকে আরও জানানো হয়, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিশেষ নজর রয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুফল কীভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, সে বিষয়েও আলোকপাত করা হয়।

সাংবাদিক সম্মেলনে বাজেটকে ঘিরে বিরোধীদের নেতিবাচক প্রচারের কড়া সমালোচনা করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এই বাজেট শুধুমাত্র একটি আর্থিক নথি নয়, বরং এটি দেশের সামগ্রিক অগ্রগতির একটি সুস্পষ্ট রূপরেখা। জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন বক্তারা।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top