News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
Image

কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: কমলপুর থানার অন্তর্গত দুর্গা চৌমুহনী নাকা চেকপোস্টে শুক্রবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে একটি টাটা এইস গাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন চেম্বার থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

নিয়মিত নাকা চেকিং চলাকালীন পুলিশ একটি সন্দেহভাজন টাটা এইস গাড়ি আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়িটির ভিতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা সড়কপথে রাজ্যের বাইরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমলপুর থানার পুলিশ এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Releated Posts

জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ৭ আগস্ট : বর্ষার মরশুমে আগরতলা শহরের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে তৎপর হয়েছে আগরতলা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ত্রিপুরায় প্রথমবার রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কৃতি সংরক্ষণের বার্তা

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপিত হলো শুক্রবার। এই উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 7, 2026

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top