News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমাদের কাছে কোনো বিকল্প নেই, এবারে পশ্চিমবঙ্গ দখল করতেই হবে: মন্ত্রী রতন লাল নাথ
Image

আমাদের কাছে কোনো বিকল্প নেই, এবারে পশ্চিমবঙ্গ দখল করতেই হবে: মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি: আমাদের কাছে কোনো বিকল্প নেই, এবারে পশ্চিমবঙ্গ দখল করতেই হবে। নদীয়া উওর সাংগঠনিক জেলা অন্তর্গত কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার মন্ডল-১ এবং ২-এর বুথ বিজয় কর্মশালা ২য় পর্বে অংশগ্রহণ করে একথা বলেন   মন্ত্রী রতন লাল নাথ। পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে সেখানে দলীয় প্রচারে গেছেন মন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান নবাদল বণিক। তাদের উপস্থিতিতেই বুথ বিজয় কর্মশালা অনুষ্ঠিত হয় এদিন। এছাড়াও উপস্থিত ছিলেন  নদীয়া উত্তর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তাগন।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, আমাদের কাছে কোনো বিকল্প নেই, এবারে পশ্চিমবঙ্গ দখল করতেই হবে। ভারত বর্তমানে অর্থনীতির দিক দিয়ে চতুর্থস্থানে রয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে প্রথম স্থানে উঠে আসতে হবে। প্রতিটি রাজ্যের অবদানের ফলেই এটি সম্ভব। তাই পশ্চিমবঙ্গে এবারে বিজেপির জয় অত্যন্ত জরুরি বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, তিনি দলীয় কর্মী সমর্থকদের কাজ করতে উৎসাহিত করেন। তিনি প্রত্যেককে এই জয়ের জন্যে এগিয়ে আসার আহবান জানান। মন্ত্রী বলেন , বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, রাজ্যে পরিবর্তন আনার জন্য সক্রিয় প্রচেষ্টা প্রয়োজন। একটি কথার প্রচলন ছিল, আজ বঙ্গ যা ভাবছে, আগামীকাল তা ভাববে ভারত। তারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। পূর্বে সিপিআইএম ধ্বংস করেছিল এবং এখন তৃণমূল কংগ্রেস একই কাজ করছে। জনগণকে উদ্যোগ নিতে হবে, আর আপনাদের, বিজেপি কর্মীদের শক্তি কেন্দ্রে কাজ করতে হবে। আমরা সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করব।

মন্ত্রী ত্রিপুরার বিজেপি সরকারের উন্নয়নকেও তুলে ধরেন এবং বলেন  সিপিআইএমের ৩৫ বছরের শাসনের সময় ত্রিপুরায় মাত্র ৭২,০০০ সরকারি ঘর  দেওয়া হয়েছে। অন্যদিকে, আমরা গত সাত বছরে ৪.৯৬ লক্ষ ঘর  প্রদান করেছি। এটাই বিজেপি, জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করা। আমাদের মাথাপিছু আয় ১.৯৮ লাখ টাকা, যেখানে পশ্চিমবঙ্গের ১.৫৪ লাখ টাকা। ত্রিপুরার ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি দেখছে। বিজেপি সবার জন্য কাজ করে এবং আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন করা। ভারত এখন চতুর্থ বৃহত্তম বিশ্বের  অর্থনীতি এবং ২০৪৭ সালের মধ্যে আমরা এটিকে প্রথম স্থানে নিয়ে আসব সমস্ত রাজ্যের অংশগ্রহণের মাধ্যমে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top