News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রগতি স্কুল সংলগ্ন এলাকা থেকে হেরোইন সহ দুই নেশা কারবারি গ্রেপ্তার, জোরদার তদন্তে পুলিশ
Image

প্রগতি স্কুল সংলগ্ন এলাকা থেকে হেরোইন সহ দুই নেশা কারবারি গ্রেপ্তার, জোরদার তদন্তে পুলিশ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ বুধবার গভীর রাতে প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ দুই নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃতদের নাম বান্টি নায়েক ও সুজিত রায়। পুলিশ সূত্রে জানা গেছে, দু’জনেরই বাড়ি রাধানগর এলাকায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই প্রগতি স্কুল ও তার আশপাশের বিভিন্ন এলাকায় নেশা দ্রব্যের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল এই চক্র। বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে তারা হেরোইন সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করছিল বলে অভিযোগ। বিষয়টি পুলিশের নজরে আসার পর গোপনে নজরদারি চালানো হয় এবং নির্ভরযোগ্য সূত্র মারফত সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই বুধবার রাতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন পুলিশ দুই অভিযুক্তকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া নেশা দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে নেশা চক্রের সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। এই তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকজন নেশা কারবারিকে আটক করার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, কোথা থেকে নেশা দ্রব্য সংগ্রহ করা হচ্ছিল এবং কোন কোন এলাকায় সরবরাহ করা হতো—সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে এবং নেশা বিরোধী অভিযানে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top