News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের সাথে দিল্লিতে বৈঠক বিধায়ক সুদীপের
Image

পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের সাথে দিল্লিতে বৈঠক বিধায়ক সুদীপের

আগরতলা, ৫ ফেব্রুয়ারী : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে.সি. বেণুগোপাল এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এছাড়াও বৈঠকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শীর্ষ নেতৃত্ব এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কৌশল, সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

কংগ্রেস নেতৃত্ব পশ্চিমবঙ্গে দলের ভিত্তি আরও মজবুত করার ওপর জোর দেন এবং সাধারণ মানুষের সমস্যা ও দাবিদাওয়াকে সামনে রেখে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতির রূপরেখা নির্ধারণ করেন।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top