News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে নেশার বিরুদ্ধে স্থানীয়দের জোরদার অভিযান, গকুলপুরে অবৈধ মদ ও গাঁজা উদ্ধার
Image

উদয়পুরে নেশার বিরুদ্ধে স্থানীয়দের জোরদার অভিযান, গকুলপুরে অবৈধ মদ ও গাঁজা উদ্ধার

আগরতলা, ৫ জানুয়ারি: উদয়পুর মহকুমার গকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন নতুন গতি পেয়েছে। গকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা দেবনাথ ভৌমিকের নেতৃত্বে ‘মহিষাসুর মর্দিনী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠেছে, যার মূল লক্ষ্য এলাকাকে নেশামুক্ত করা। এই উদ্যোগে মহিলাদের পাশাপাশি এলাকার বহু পুরুষও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

সূত্রের খবর, গতকাল গভীর রাতে আরএফ টিলা এলাকায় বাচ্চু সূত্রধরের বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ বিলাতি মদ ও গাঁজা মজুদ রয়েছে—এমন গোপন খবর ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ‘মহিষাসুর মর্দিনী’ সংস্থার নেতৃত্বে এলাকার একাধিক মহিলা ঘটনাস্থলে পৌঁছান এবং নেশার কারবারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন।

ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বাচ্চু সূত্রধরের বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ বিলাতি মদ ও গাঁজা উদ্ধার করে। অধিক রাত পর্যন্ত চলা এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, নেশার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এধরনের অবৈধ কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এলাকাবাসীর দাবি, নেশামুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের এই ধরনের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top