News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃত রোগী আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ আইএলএস হাসপাতালের বিরুদ্ধে, সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার
Image

মৃত রোগী আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ আইএলএস হাসপাতালের বিরুদ্ধে, সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার

আগরতলা, ৫ জানুয়ারি: আগরতলার আইএলএস হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, এক রোগীর মৃত্যুকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য দিয়ে রোগীর আত্মীয়-পরিজনের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। এই অভিযোগ এনেছেন রোগীর পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, গত ২ ফেব্রুয়ারি আরাধনা দত্ত নামে এক মহিলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে আইএলএস হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রোগীর পরিবারের কাছে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। কিছুক্ষণ পরেই আবার পরিস্থিতি বদলে গিয়ে মাত্র এক মিনিটের সময় দিয়ে রোগীর আশা ছেড়ে দেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। কিন্তু ফের বলেন , রোগী জীবিত রয়েছে।

পরিবারের আরও অভিযোগ, গতকাল গভীর রাতে চিকিৎসকরা জানিয়ে দেন যে রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু পরে রোগীর আত্মীয়রা মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে চিকিৎসক আবার বলেন, “মিরাক্কেল হয়েছে, রোগী আবার প্রাণ ফিরে পেয়েছে।” অভিযোগ অনুযায়ী, গত ২ তারিখ থেকে আজ পর্যন্ত এভাবেই বারবার ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পরিবারকে মানসিকভাবে চাপে রাখা হয়েছে।

রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করার প্রস্তাব দিলে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ নাকি জানিয়ে দেয়, রোগী হাসপাতাল থেকে বের করলে তার মৃত্যু হবে। পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ধরনের মেডিক্যাল সাপোর্ট দেবে না এবং রোগীর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটও দেওয়া হবে না—এমন হুমকির অভিযোগও তোলা হয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর আত্মীয়-পরিজন সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ, অর্থ দোহনের উদ্দেশ্যেই আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে প্রতারণা করেছে। তাদের রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ টাকার লোভে মৃত ব্যক্তিকে রেখে অর্থ আত্মসাৎ করছে। বিষয়টি নিয়ে এখন শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

—————

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top