News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া বাইক উদ্ধার, ঘটনায় জড়িত দুই অভিযুক্ত আটক
Image

চুরি যাওয়া বাইক উদ্ধার, ঘটনায় জড়িত দুই অভিযুক্ত আটক

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করার পাশাপাশি এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ। ধৃত অভিযুক্তদের নাম শ্যামল দাস ও সুব্রত পাটোয়ারী। দু’জনেরই বাড়ি কাঁকড়াবনের দুর্গা চৌমুহনী এলাকায়।

গোপন খবরের ভিত্তিতে, বাইক চুরির ঘটনার তদন্তে নেমে প্রথমে শ্যামল দাসকে আটক করে কাঁকড়াবন থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের সময় আরও একজনের নাম উঠে আসে। এরপর সুব্রত পাটোয়ারীকেও আটক করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শ্যামল দাসের বাড়ির পাশের একটি জঙ্গল এলাকা থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে কাঁকড়াবন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, চুরি সংক্রান্ত অন্য কোনো ঘটনার সঙ্গে অভিযুক্তরা জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top