News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১২ ফেব্রুয়ারী ধর্মঘটের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সিপিআইএমের
Image

১২ ফেব্রুয়ারী ধর্মঘটের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সিপিআইএমের

আগরতলা, ৪ জানুয়ারি: এমজিএনরেগার নাম পরিবর্তন সহ বিজেপি সরকার কর্তৃক শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ এবং গরিব মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ সদর মহকুমার পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এদিন আশ্রম চৌমুহনী বাঁধ সংলগ্ন দক্ষিণ চন্দ্রপুর এলাকায় ব্যাপকভাবে প্রচার চালানো হয়। প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত, সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, সদর মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ সিনহা, সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

এদিন অমল চক্রবর্তী বলেন, বর্তমান বিজেপি সরকারের শ্রমিক-বিরোধী নীতির ফলে শ্রমজীবী ও গরিব মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমজিএনরেগার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে পরিবর্তন এনে শ্রমিকদের কাজ ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে ১২ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘট সফল করার জন্য সকলের কাছে আহ্বান জানানো হয়।

এদিন প্রচার চলাকালীন এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধর্মঘটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল

আগরতলা, ৫ আগস্ট: গত ৩০ জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বিশ্রামগঞ্জে দুঃসাহসিক চুরি, নগদসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল লুট

আগরতলা, ৫ আগস্ট: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের মাস্টারপাড়া রাজা চৌমুহনি এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

পূজার আগেই এসটিজিটি উত্তীর্ণদের ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে, জানালেন টিআরবিটি চেয়ারম্যান

আগরতলা, ৫ আগস্ট: এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ…

ByByReshmi Debnath Aug 5, 2026

বল্লামুখা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে কেমরুনের নাগরিক গ্রেফতার, ৩ দিনের পুলিশ রিমান্ড

বিলোনিয়া, ৫ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বল্লামুখা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top