News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রসেনজিৎ সরকার মামলায় কঠোর আদালত, পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি
Image

প্রসেনজিৎ সরকার মামলায় কঠোর আদালত, পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি

ধর্মনগর, ৪ ফেব্রুয়ারি:  ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার সংক্রান্ত বহুল আলোচিত মামলায় আবারও বড়সড় মোড়। উত্তর জেলার জেলা ও দায়রা জজ আদালত বুধবার মামলার পাঁচ মূল অভিযুক্তের বেইল আবেদন খারিজ করেছে। এই নিয়ে পরপর নবমবার বেইল আবেদন খারিজ হল আদালতে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত পক্ষের তরফে বারবার বেইল পিটিশন দাখিল করা হলেও আদালত তা গ্রহণযোগ্য মনে করেনি। মামলার শুনানিকালে উচ্চ আদালতের আইনজীবী দেবদাস বকশি জানান, প্রসেনজিৎ সরকার মামলায় পরবর্তী শুনানি মূলত তদন্তকারী অফিসারের রিপোর্টের উপরই নির্ভর করবে।

তাঁর বক্তব্য অনুযায়ী,এই মামলার তদন্তের অগ্রগতি হয়েছে, তদন্তের রিপোর্টে বেইল দেওয়ার কোনও যুক্তিসঙ্গত ভিত্তি নেই।এদিন ধর্মনগর আদালতে শুনানিকালে আইনজীবী দেবদাস বকশি আরও আবেদন জানান, মামলার পাঁচ অভিযুক্তের বিচার প্রক্রিয়া জেল হেফাজতেই সম্পন্ন করা হোক, যাতে তদন্ত ও বিচার প্রক্রিয়া নির্বিঘ্নে এগোয় এবং সাক্ষ্যপ্রমাণ প্রভাবিত হওয়ার সম্ভাবনা না থাকে।

আদালত সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বেইল আবেদন পুনরায় খারিজ করে এবং মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ তারিখ ধার্য করেছে।উল্লেখ্য, প্রসেনজিৎ সরকার ঘটনাকে কেন্দ্র করে উত্তর জেলায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। একাধিকবার বেইল আবেদন খারিজ হওয়ায় স্পষ্টতই আদালত এই মামলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে আইন মহলের অভিমত। এখন সকলের নজর তদন্তকারী অফিসারের আসন্ন রিপোর্ট এবং ১৭ তারিখের শুনানির দিকেই।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top