News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইটভাট্টায় ‘ভূতের উৎপাত’ ঘিরে চাঞ্চল্য, কাজ ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা
Image

ইটভাট্টায় ‘ভূতের উৎপাত’ ঘিরে চাঞ্চল্য, কাজ ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: ইটভাট্টায় অশরীরী আতঙ্কের অভিযোগে চরম চাঞ্চল্য ছড়াল কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকায়। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার ফাইভ স্টার ব্রিক্স ইন্ডাস্ট্রির ইটভাট্টায়। শ্রমিকদের একাংশের দাবি, গত কয়েকদিন ধরে ইটভাট্টা চত্বরে অদ্ভুত ও ভীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছেন তারা। সেই আতঙ্কেই কাজ ছেড়ে ইটভাট্টা ত্যাগ করে নিজেদের গ্রাম বিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বহু শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, ইটভাট্টায় নাকি অশরীরী আত্মারা ভয় দেখাচ্ছে। এমনকি তাদের শিশুদের ফেলে দেওয়া, জলে ধাক্কা দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। শ্রমিকদের আরও বক্তব্য, অশরীরী আত্মারা তাদের কাছে এসে ইটভাট্টা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। এই বিষয়টি একাধিকবার ইটভাট্টার মালিকপক্ষকে জানানো হলেও, তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ।

পরিস্থিতির জেরে বাধ্য হয়ে কাজ ছেড়ে ইটভাট্টা ত্যাগের সিদ্ধান্ত নেন শ্রমিকরা। তবে এখানেই শেষ নয়—শ্রমিকদের আরও অভিযোগ, ইটভাট্টা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত জানানো সত্ত্বেও মালিকপক্ষ তাদের বকেয়া মজুরি মিটিয়ে দিচ্ছে না। সেই দাবিতে এদিন ইটভাট্টার বাইরে দাঁড়িয়ে মালিকের সঙ্গে কথা বলার অপেক্ষা করেন শ্রমিকরা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কারও দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তারা এবং প্রতিবাদ শুরু করেন।

খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়।

এদিকে, ইটভাট্টায় ‘ভূতের উপদ্রব’ ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও স্থানীয়দের একাংশের দাবি, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এবং বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। আবার অনেকেই ঘটনাটিকে গুরুতর বলে মনে করছেন। ফলে নানা জল্পনা-কল্পনার মধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে এবং শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top