News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি দখলের দাবি বিজেপির, তিপ্রা মথা নেতৃত্বকে কটাক্ষ জনজাতি কল্যাণমন্ত্রীর
Image

এডিসি দখলের দাবি বিজেপির, তিপ্রা মথা নেতৃত্বকে কটাক্ষ জনজাতি কল্যাণমন্ত্রীর

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী দিনে এডিসি বিজেপির দখলেই আসবে। আজ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা ও দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে কড়া ভাষায় আক্রমণ করে একথা বলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নাম না করে তিনি একটি আঞ্চলিক দলের নেতৃত্বকে নিশানা করেন।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী দিনে এডিসি বিজেপির দখলেই আসবে। তাঁর অভিযোগ, গত পাঁচ বছর আগে একটি আঞ্চলিক দল জাতিগত আবেগকে উসকে দিয়ে এবং মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে ভোট আদায় করেছিল। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও তারা এডিসিতে উন্নয়নের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, “একটি চাকরি, একটি পাকা রাস্তা কিংবা একটি ঘরের ব্যবস্থাও তারা করতে পারেনি। রাজপরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে মানুষ অনেক আশা করেছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।” তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী দিনে এডিসি এলাকায় চাকরি, রাস্তা, পানীয় জল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বেই সেই উন্নয়ন সম্ভব হবে বলে তিনি দাবি করেন।

পূর্বতন বামফ্রন্ট সরকারকেও কটাক্ষ করে বিকাশ দেববর্মা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে বাম সরকার জনজাতিদের সঙ্গে শুধুমাত্র ভোটের রাজনীতি করেছে। শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই জনজাতিদের পিছিয়ে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, জনজাতিরা শিক্ষিত হলে তাদের আর ঠকানো যাবে না—এই ভয় থেকেই বাম সরকার প্রকৃত উন্নয়নের পথে হাঁটেনি।

বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের জনজাতি সমাজ ধীরে ধীরে অগ্রগতির পথে এগোচ্ছে বলে দাবি করেন মন্ত্রী। তাঁর কথায়, জনজাতিদের উন্নয়ন ছাড়া বিকশিত ত্রিপুরা গড়া সম্ভব নয়। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে কাজ করছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও দাবি করেন, আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কার্যত কোনও বিরোধী দল থাকবে না, শুধুমাত্র বিজেপিই শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তার কথায় কিছুদিনের মধ্যেই এডিসি বিজেপির দখলে থাকবে। এডিসির কল্যাণে বর্তমান সরকারই সঠিক কাজ করতে পারবে বলে দাবি মন্ত্রী বিকাশ দেববর্মা। 

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top