News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বক্সনগরে বিপুল পরিমাণ গাঁজা চাষ ধ্বংস করল অসম রাইফেলস, যার বাজারমূল্য প্রায় ২৫.৭২ কোটি
Image

বক্সনগরে বিপুল পরিমাণ গাঁজা চাষ ধ্বংস করল অসম রাইফেলস, যার বাজারমূল্য প্রায় ২৫.৭২ কোটি

আগরতলা, ৪ ফেব্রুয়ারি: মাদক বিরোধী অভিযানে আরও এক সাফল্য পেল অসম রাইফেলস। ত্রিপুরার আগরতলা থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণে বক্সনগর এলাকার বিস্তীর্ণ অংশে বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

অসম রাইফেলস সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগরতলার বন দপ্তরের সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০ একর জমিতে ছড়িয়ে থাকা আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার গাঁজা চারা ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা এই বেআইনি গাঁজা চাষের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৭২ লক্ষ টাকা।

কর্তৃপক্ষের দাবি, এই অভিযান গোয়েন্দা নির্ভর কার্যকর পরিকল্পনা এবং অসম রাইফেলস ও অসামরিক প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর ফলে ওই এলাকায় মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে বড়সড় আঘাত হানা সম্ভব হয়েছে।

অসম রাইফেলস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য ও দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে এবং সমাজে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে তারা ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করবে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top