News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিন ধরে নিখোঁজ গৃহবধূ, জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার
Image

তিনদিন ধরে নিখোঁজ গৃহবধূ, জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার

আগরতলা, ৪ ফেব্রুয়ারী: তিনদিন ধরে নিখোঁজ এক গৃহবধূর সন্ধান না পেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন তাঁর পরিবার। নিখোঁজ গৃহবধূর নাম মনমালা ত্রিপুরা। ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারি, মনুবাজার থানাধীন পোয়াংবাড়ি ব্লকের নাথুরাম পাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে ঋষ্যমুখ ব্লকের কৈলাশনগর এডিসি ভিলেজের বাসিন্দা মনমালা ত্রিপুরার সঙ্গে নাথুরাম পাড়ার বাসিন্দা গোপেশ ত্রিপুরার বিয়ে হয়। দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল বলে দাবি পরিবারের। তাঁদের সাড়ে পাঁচ বছরের একটি কন্যা ও আড়াই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মনমালা ত্রিপুরা মেয়ের জন্য জুতো কিনতে শ্রীনগর বাজারে যান। কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে স্বামী গোপেশ ত্রিপুরা ফোনে বিষয়টি মনমালার ভাইদের জানান। পরদিন, ২ ফেব্রুয়ারি, পরিবারের সদস্যরা নাথুরাম পাড়ায় গিয়ে কোনো খোঁজ না পেয়ে শ্রীনগর ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

তিনদিন কেটে যাওয়ার পরও গৃহবধূর কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি তিপ্রা মথার ঋষ্যমুখ বিধানসভার সিনিয়র নেতা পবিত্র ত্রিপুরাকে জানানো হয়। বুধবার পবিত্র ত্রিপুরা, তিপ্রা মথা দলের ঋষ্যমুখ ব্লক সভাপতি চন্দ্র শেখর ত্রিপুরা, কার্যকরী সদস্য দিনেশ ত্রিপুরা এবং নিখোঁজ গৃহবধূর ভাইদের সঙ্গে নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জমা দেন। আবেদনে দ্রুত মনমালা ত্রিপুরাকে খুঁজে বের করার দাবি জানানো হয়েছে।

এদিকে নিখোঁজ গৃহবধূর ভাই বরুণ ত্রিপুরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বোন নিখোঁজ হওয়ার পর তাঁর জামাই গোপেশ ত্রিপুরা কোনো ধরনের খোঁজখবর নিচ্ছেন না। উল্টে বোনের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বরুণ ত্রিপুরা জেলা পুলিশ সুপার ও সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁর নিখোঁজ বোনকে উদ্ধারে সহযোগিতার আবেদন জানান।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top