News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যসভায় ত্রিপুরার জাতীয় সড়কের সমস্যা উত্থাপন, অতিরিক্ত বাজেট বরাদ্দের দাবি সাংসদ রাজীব ভট্টাচার্যের
Image

রাজ্যসভায় ত্রিপুরার জাতীয় সড়কের সমস্যা উত্থাপন, অতিরিক্ত বাজেট বরাদ্দের দাবি সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ৩ ফেব্রুয়ারী : ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলিতে দেখা দেওয়া বিভিন্ন সমস্যার বিষয়টি রাজ্যসভায়উত্থাপন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি সড়কগুলির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণের ঘাটতি ও যাতায়াতজনিত সমস্যার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগেই ত্রিপুরা রাজ্য ৮টি জাতীয় সড়কের সুবিধা পেয়েছে বলে তিনি জানান, যা রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যার মধ্যে তিনটির কাজ চলছে আর বাকি ছয়টি জাতীয় সড়ক তৈরী করা হয়েছে। কিন্তু ৮ নং জাতীয় সড়ক (মুঙ্গিয়াকামী–আমবাসা),১০৮বি নং জাতীয় সড়ক, ২০৮ বি জাতীয় সড়ক ও ২০৮এ জাতীয় সড়কে বর্তমান অবস্থা ও যাত্রীসাধারণের দুর্ভোগের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, সড়কগুলির বিভিন্ন অংশে ভাঙাচোরা অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব এবং বর্ষাকালে জল জমে যান চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। এর ফলে সাধারণ মানুষ, পণ্য পরিবহণ এবং জরুরি পরিষেবার উপর যে বিরূপ প্রভাব পড়ছে, সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়। তাই তিনি সংশ্লিষ্ট দপ্তরের নিকট দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। পাশাপাশি, জাতীয় সড়কগুলির উন্নয়ন ও সংস্কারের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দের আবেদন জানান। তিনি বলেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হলে ত্রিপুরার মতো পাহাড়ি ও সীমান্তবর্তী রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যাহত হবে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্র সরকার ত্রিপুরার জাতীয় সড়কগুলির সমস্যা দ্রুত সমাধানের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top