News Flash

  • Home
  • দেশ
  • গত এক দশকে ভারতে স্বাস্থ্য চিকিৎসায় ‘আউট অফ পকেট’ খরচ কমে ৩৯.৪%: জেপি নাড্ডা
Image

গত এক দশকে ভারতে স্বাস্থ্য চিকিৎসায় ‘আউট অফ পকেট’ খরচ কমে ৩৯.৪%: জেপি নাড্ডা

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : দেশে স্বাস্থ্য পরিষেবা আরও সাশ্রয়ী হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা। মঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, গত ১০ বছরে ভারতে স্বাস্থ্য চিকিৎসায় মানুষের নিজস্ব পকেট থেকে সরাসরি খরচ বা ‘আউট অফ পকেট’ ব্যয় ৬২.৬ শতাংশ থেকে কমে ৩৯.৪ শতাংশে নেমে এসেছে।

সুলভ স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন।

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে নাড্ডা জানান, ন্যাশনাল হেলথ মিশন-এর মাধ্যমে জেলা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি হেলথ সেন্টারগুলিতে বিনামূল্যে ওষুধ ও ডায়াগনস্টিক পরিষেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনা-র আওতায় বাজারদরের তুলনায় ৬০ থেকে ৮০ শতাংশ কম দামে জেনেরিক ওষুধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সারা দেশে প্রায় ১৮,০০০টি জনঔষধি কেন্দ্র চালু রয়েছে বলে জানান তিনি।

হাসপাতালে ভর্তি হওয়ার সময় নগদহীন চিকিৎসার সুবিধার কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র অধীনে হাসপাতালে ভর্তি রোগীরা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন।

এছাড়া অমৃত (চিকিৎসার জন্য সাশ্রয়ী মূল্যের ওষুধ এবং নির্ভরযোগ্য ইমপ্লান্ট) প্রকল্পের মাধ্যমে বাজারদরের তুলনায় কমপক্ষে ৫০ শতাংশ কম দামে ব্র্যান্ডেড ওষুধ সরবরাহ করা হচ্ছে বলেও সংসদে জানান জেপি নাড্ডা।

মন্ত্রী দাবি করেন, এসব উদ্যোগ মিলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করে তুলছে।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top