News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুর বাইপাস সড়ক সংলগ্ন ওভারহেড ট্যাংকে মৌমাছির বাসা, আতঙ্কে স্কুল পড়ুয়ারা
Image

কমলপুর বাইপাস সড়ক সংলগ্ন ওভারহেড ট্যাংকে মৌমাছির বাসা, আতঙ্কে স্কুল পড়ুয়ারা

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: কমলপুরের বাইপাস সড়ক সংলগ্ন ওভারহেড পানীয় জল ট্যাংকের গায়ে ও আশপাশে বেশ কয়েকটি মৌমাছির বাসা বেঁধেছে। ওই এলাকায় একাধিক স্কুল অবস্থিত থাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই ওভারহেড ট্যাংকের পাশ দিয়েই স্কুলে যাতায়াত করে শতাধিক পড়ুয়া। মৌমাছির বাসাগুলি দীর্ঘদিন ধরে থাকলেও এখনও পর্যন্ত তা অপসারণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। পড়ুয়াদের আশঙ্কা, যেকোনও সময় মৌমাছির ঝাঁক আক্রমণ করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী ও অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের মতে, স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে মৌমাছির বাসাগুলি নিরাপদভাবে সরিয়ে দেওয়া জরুরি।

এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top