News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদির ডেলিভেশন এক্ট-এর বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তীব্র প্রতিবাদ
Image

মোদির ডেলিভেশন এক্ট-এর বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তীব্র প্রতিবাদ

আগরতলা, ৩১ জানুয়ারি : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয় সরকারের ২০২৫ সালের মার্চ মাসে প্রণীত ডেলিভেশন এক্ট-কে জনস্বার্থবিরোধী ও বিভাজনমূলক বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেছেন, এই আইনটি পুরনো এবং নতুন অবসরপ্রাপ্ত সরকারি পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে।

প্রবীর চক্রবর্তী আরও বলেন, অষ্টম বেতন কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্সে পুরনো পেনশনারদের (ওল্ড পেনশন স্কীম) সংক্রান্ত কোনো বিষয়ই বিবেচনায় নেওয়া হয়নি। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের পেনশনারদের পাশাপাশি রাজ্য সরকারের পুরনো পেনশন স্কিমের অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বঞ্চিত হবেন।

তিনি উল্লেখ করেন, ১৯৮২ সালের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ও সংবিধানের ১৪ নং ধারায় সমতার বিধান রাষ্ট্রের দায়িত্ব হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু কেন্দ্র এই বাস্তবতাকে উপেক্ষা করে পেনশনারদের ‘আনফান্ডেড এবং নন কন্ট্রিবিউটরি’ হিসেবে তুলে ধরছে এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে তাদের বিচার-বিবেচনা করবে।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই পদক্ষেপকে বিভাজনমূলক ও জনস্বার্থবিরোধী নীতি হিসেবে চিহ্নিত করে এই প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন,
পুরনো পেনশনাররা ১৯৭২ সালের সি-সি-এফ পেনশন রুলস অনুযায়ী অবসরকালীন জীবনে মর্যাদাপূর্ণ জীবনযাপন করার অধিকার রাখেন। কেন্দ্রের এই পদক্ষেপ তাদের স্বার্থের সঙ্গে খাপ খায় না এবং এটি নৈতিকভাবে অনৈতিক।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top