News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে দুই বাড়ি থেকে তিনটি গবাদি পশু চুরি
Image

একই রাতে দুই বাড়ি থেকে তিনটি গবাদি পশু চুরি

আগরতলা, ৩১ জানুয়ারি: কাঞ্চনমালা এলাকায় ফের গরু চুরির ঘটনা ঘটেছে। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দুই পরিবারের বাড়ি থেকে একই রাতে মোট তিনটি গবাদি পশু চুরি হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনন্ত রায় ও তপু বিশ্বাস দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা তাদের গবাদি পশুগুলোকে ঘরে রাখার পর ঘুমিয়ে যান। শনিবার সকালে গরু বের করতে গেলে তারা দেখেন গরুগুলি নিখোঁজ। পরে বিদ্যালয়ের মাঠের গ্যালারির সামনে গবাদি পশুর দড়ি কাটা অবস্থায় এবং গোবর পড়ে থাকতে দেখে বুঝতে পারেন, গরুগুলি চুরির হয়েছে।

ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং আমতলী থানায় জানানো হয়।

ক্ষতিগ্রস্ত দুই কৃষক সাংবাদিকদের জানান, কাঞ্চনমালা এলাকায় এর আগেও একাধিক গবাদি চুরির ঘটনা ঘটেছে। বিশেষ করে এলাকায় গবাদি বোঝাই গাড়ি চলাচল শুরু হলে চুরির ঘটনা বেড়ে যায়। পাশাপাশি, বিদ্যালয়ে স্থাপিত নিরাপত্তা ক্যাম্পে মাত্র দুইজন কর্মী থাকায় পর্যাপ্ত নজরদারি হয় না।

গরুপালকরা অভিযোগ করেছেন, বালি বোঝাই গাড়ি ধরতে পুলিশ বেশি তৎপর হলেও চোর ধরতে তেমন তৎপরতা দেখা যায় না। তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, নিরাপত্তা ক্যাম্পে পর্যাপ্ত সংখ্যক কর্মী দেওয়া হোক এবং চুরি হওয়া গরুগুলি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

।।।।।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top