News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাঙা কালভার্টে নাজেহাল ৬০ কার্ড গ্রামের মানুষ, দৈনন্দিন জীবন বিপর্যস্ত
Image

ভাঙা কালভার্টে নাজেহাল ৬০ কার্ড গ্রামের মানুষ, দৈনন্দিন জীবন বিপর্যস্ত

গন্ডাছড়া, ৩১ জানুয়ারি: গন্ডাছড়া শহরের ৬০ কার্ড গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভাঙা কালভার্টের সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ১০–১২ বছর ধরে শ্মশানঘাট সংলগ্ন গুরুত্বপূর্ণ এই কালভার্টটি সম্পূর্ণ ভেঙে পড়ে রয়েছে।

একাধিকবার পঞ্চায়েত, ব্লক অফিস এবং মহকুমা শাসকের দপ্তরে লিখিত ও মৌখিকভাবে সংস্কারের দাবি জানানো হলেও, এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, বর্তমানে দুইটি বৈদ্যুতিক খুঁটির ওপর ভর দিয়ে ঝুঁকি নিয়ে দু’পায়ে যাতায়াত করতে হচ্ছে। সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কারও মৃত্যু হলে শ্মশানঘাটে মরদেহ নিয়ে যাওয়াও চরম সমস্যায় পড়ে। স্কুলের ছাত্রছাত্রী ও বৃদ্ধদের চলাচলও বিপজ্জনক হয়েছে। বাইক, সাইকেল এবং পশুপাখি নিয়ে চলাচল প্রায় বন্ধ।

গ্রামবাসীরা প্রশাসনের কাছে পুনরায় জোর দাবি জানিয়েছেন, দ্রুত কালভার্টটি মেরামত করে যাতায়াতের উপযোগী করে তোলা হোক।

……

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top