News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩ ফেব্রুয়ারি থেকে ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় অভিযান নামছে পুর নিগম: মেয়র
Image

৩ ফেব্রুয়ারি থেকে ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় অভিযান নামছে পুর নিগম: মেয়র

আগরতলা, ৩১ জানুয়ারি: আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শহরের ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় অভিযান শুরু করতে যাচ্ছে আগরতলা পুর নিগম। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

মেয়র জানান, শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে আগরতলা পুর নিগম এলাকায় বেআইনি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। এই বিষয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়রের কথায়, আগরতলা শহরকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ ব্যবসায়ীদের কারণে যানজট ও জনদুর্ভোগের অভিযোগ জমা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের ফুটপাত দখল এবং গুরুত্বপূর্ণ এলাকায় যানজট সৃষ্টি হলে সেখানে অভিযান চালানো হবে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শহরকে যানজটমুক্ত রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে। মেয়র উল্লেখ করেন, যত্রতত্র গাড়ি ও বাইক পার্কিং এবং ভেন্ডার স্থাপনের কারণে ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নজরে এসেছে এবং তিনি শহরকে যানজটমুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন।

মেয়র আরও জানান, এই পদক্ষেপ শহরের জনসাধারণের সুবিধার জন্য নেওয়া হচ্ছে এবং এর ফলে চলাচলের স্বচ্ছলতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top