News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভয়নগরে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান শিবির, পথ কুকুরদের এন্টি-রেবিস টিকা ও বন্ধ্যাত্বকরণ কার্যক্রম
Image

অভয়নগরে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান শিবির, পথ কুকুরদের এন্টি-রেবিস টিকা ও বন্ধ্যাত্বকরণ কার্যক্রম

আগরতলা, ৩০ জানুয়ারি: আজ অভয়নগর রাজ্য পশুচিকিৎসা হাসপাতালে পশ্চিম জেলা পশু সম্পদ উন্নয়ন দপ্তর এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান শিবির অনুষ্ঠিত হয়েছে।

শিবিরের উদ্বোধন করেন পশ্চিম জেলার জিলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, কর্পোরেটর বাপি দাস, এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর সুজিত সাহা। এছাড়া শিবিরে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শিবিরে পথ কুকুরদের এন্টি-রেবিস টিকা প্রদান করা হয় এবং তাদের বন্ধ্যাত্বকরণ কার্যক্রমও সম্পন্ন করা হয়। পশু চিকিৎসকরা জানান, এই ধরনের কার্যক্রম জলাতঙ্ক নিয়ন্ত্রণ এবং পথ কুকুরজনিত সমস্যাগুলি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়রা শিবিরকে প্রশংসা করছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও পশু নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top