News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধলেশ্বর দেবেন্দ্র রোডে সাংসদ রাজীব ভট্টাচার্য্যের উপস্থিতিতে নতুন পার্কের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সম্পন্ন
Image

ধলেশ্বর দেবেন্দ্র রোডে সাংসদ রাজীব ভট্টাচার্য্যের উপস্থিতিতে নতুন পার্কের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সম্পন্ন

আগরতলা, ২৭ জানুয়ারি: আগরতলা পুর নিগমের পূর্ব জোনের অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে একটি নতুন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ধলেশ্বর দেবেন্দ্র রোডে প্রায় ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই পার্কের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, নতুন এই পার্ক নির্মাণের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ খেলাধুলা ও বিনোদনের একটি সুন্দর পরিসর তৈরি হবে। একই সঙ্গে এটি সামাজিক মিলনমেলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যা এলাকার সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই পার্ক নির্মাণের ফলে এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। পার্কটি নির্মিত হলে এলাকার পরিবেশ আরও মনোরম হবে এবং দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top