News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের স্মার্ট সিটির কাজে গ্যাস পাইপলাইন ফেটে বিপত্তি, দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ টিএনজিসিএলের
Image

ফের স্মার্ট সিটির কাজে গ্যাস পাইপলাইন ফেটে বিপত্তি, দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ টিএনজিসিএলের

আগরতলা, ২৭ জানুয়ারি: ফের স্মার্ট সিটির কাজ করতে গিয়ে গ্যাসের পাইপলাইন ফেটে চরম বিপত্তির সৃষ্টি হলো রাজধানীতে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে, প্রায় রাত বারোটা নাগাদ। রাজধানীর মোটরস্ট্যান্ড এলাকায় স্মার্টসিটির কাজ চলাকালীন একটি জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়ে টিএনজিসিএলের গ্যাসের পাইপলাইন কেটে যায় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন টিএনজিসিএলের এক আধিকারিক। তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, স্মার্ট সিটির কাজে নিযুক্ত আধিকারিকদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনও ধরনের পূর্ব সূচনা না দিয়েই গভীর রাতে রাস্তা কাটার কাজ চালাচ্ছেন। অথচ নিয়ম অনুযায়ী রাস্তা কাটার আগে টিএনজিসিএল-কে জানানো বাধ্যতামূলক, যাতে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করতে পারেন।

টিএনজিসিএলের ওই আধিকারিক জানান, দিনের বেলায় যেসব এলাকায় স্মার্ট সিটির কাজ হচ্ছে, সেখানে টিএনজিসিএলের আধিকারিকরা উপস্থিত থেকে নজরদারি করছেন। কিন্তু রাতের বেলায় কোথায় এবং কখন কাজ হচ্ছে, সে বিষয়ে টিএনজিসিএল-কে কিছুই জানানো হচ্ছে না। কোনও ধরনের পূর্ব নোটিস ছাড়াই গভীর রাতে কাজ
চালানো হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তিনি বারবার স্মার্ট সিটির কাজে নিযুক্ত আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তিনি ফোন ধরেননি। এই দায়িত্বজ্ঞানহীন আচরণে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

টিএনজিসিএলের আধিকারিক সতর্ক করে বলেন, এইভাবে কোনও রকম সমন্বয় ছাড়াই বারবার গ্যাসের পাইপলাইন কাটা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার খেসারত দিতে হতে পারে শহরবাসীকে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানান।

ওই আধিকারিকের বক্তব্য, একাধিকবার স্মার্ট সিটির আধিকারিকদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, কিন্তু তারা কোনও নিয়ম মানতে নারাজ। এর ফলে শহরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। সৌভাগ্যবশত বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবে সমন্বয়হীনতা নিয়ে ফের প্রশ্ন উঠল স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্ম নিয়ে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top