News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি–তিপ্রা মথার সংঘাতের জেরে অটো চালকদের উপর হামলা, রাস্তা অবরোধে ভোগান্তি চরম
Image

বিজেপি–তিপ্রা মথার সংঘাতের জেরে অটো চালকদের উপর হামলা, রাস্তা অবরোধে ভোগান্তি চরম

আগরতলা, ২২ জানুয়ারি:  রাজনৈতিক টানাপোড়েনের জেরে অটো চালকদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল লংতরাইভ্যালী মহকুমা। তিপ্রা মথার এক জনসভায় যাত্রী পরিবহণকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে বিবাদে অটো চালকদের মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে  অটো চালকেরা আজ ছৈলেংটা ও ছাওমনু এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

ঘটনার বিবরণে জানা যায়, তিপ্রা মথার জনসভায় মানুষ নিয়ে যাওয়ার অভিযোগে ছাওমনু মণ্ডলের সভাপতি বিপ্লব চাকমার হাতে এক অটো চালক মারধরের শিকার হন বলে অভিযোগ। অটো চালকদের দাবি, কেন তিপ্রা মথার কর্মীদের সভাস্থলে নিয়ে গেছে এই প্রশ্ন তুলে আজ সকালে বিজেপির কর্মীরা এসে সিন্ডিকেট বন্ধ করে দেয়, চালকদের মারধর করে এবং অটোতে ভাঙচুর চালায়।

এই ঘটনার প্রতিবাদে অটো চালকেরা লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট–ছৈলেংটা–ময়নামা জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে দীর্ঘক্ষণ ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ আলোচনার পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top