News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোক ভবনে ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের পূর্ণরাজ্য দিবস উদযাপিত
Image

লোক ভবনে ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের পূর্ণরাজ্য দিবস উদযাপিত

আগরতলা, ২১ জানুয়ারি: আজ সন্ধ্যায় লোক ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়েছে। এর উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যের লোক ভবনে বিভিন্ন রাজ্যের পূর্ণরাজ্য মর্যাদার দিনটি উদযাপন করা হচ্ছে।

পূর্বোত্তরের তিনরাজ্য ত্রিপুরা, মেঘালয় ও মণিপুর বিকশিত ভারত গঠনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরার পক্ষে ডা. সোমদেব বণিক, মেঘালয়ের পক্ষে মরিয়ম সৈয়দ এবং মণিপুরের পক্ষে অধ্যাপক গোসেইন জেড ওয়েখুম। অনুষ্ঠানে ত্রিপুরায় পাঠরত মেঘালয় এবং মণিপুরের ছাত্রছাত্রীরা ও অন্যান্য ক্ষেত্রে এই দুই রাজ্যের অধিবাসীরা অংশ নেন। রাজ্যপাল তাদের সংবর্ধনা জানান।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top