News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে প্রশাসনের হস্তক্ষেপে নাবালিকার বিয়ে বন্ধ
Image

ধর্মনগরে প্রশাসনের হস্তক্ষেপে নাবালিকার বিয়ে বন্ধ

ধর্মনগর, ২১ জানুয়ারি : চাইল্ডলাইন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধর্মনগর মহকুমার এক নাবালিকার বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে থামানো হয়েছে। বুধবার ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট (ডিসিএম) জিনিয়াস দেববর্মা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, কদমতলা থানাধীন ইছাইলালছড়া গ্রামের এক মেয়ের পরিবার তার ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের উদ্যোগ নিয়েছিল। খবর পাওয়ার পর ডিসিএম জিনিয়াস দেববর্মা কদমতলা পুলিশ, গ্রামের প্রধান ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মেয়েটির বাড়িতে পৌঁছে বয়স যাচাই করেন।

মেয়েটির জন্মনথি অনুযায়ী তার বয়স ১৭ বছর ১১ মাস ১৯ দিন। এরপর মেয়েটির পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রশাসন। আলোচনার পর পরিবার লিখিত অঙ্গীকার দেন, মেয়েটি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না।

জানা যায়, মেয়েটির বিয়ে কদমতলা ফুলবাড়ি গ্রামের প্রয়াত আব্দুল হকের ছেলে আলম হোসেন এর সঙ্গে ঠিক করা হয়েছিল। প্রশাসন, পুলিশ, গ্রামবাসী ও গ্রাম প্রধানের সহযোগিতায় সময়মতো হস্তক্ষেপে এই নাবালিকার বিয়ে সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব হয়েছে।

প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top